Chorebagan Tragedy | চোরবাগান বিপর্যয়: ঘটনাস্থলে সিট ও ফরেন্সিক দল, আটক মাইকে ঘোষণাকারী সেন্টু, অনিশ্চিত প্রতিমা নিরঞ্জন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত শনিবার সপ্তমী তিথির আলো ঝলমলে সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে (Chorebagan Tragedy) ঘটা মর্মান্তিক পদপিষ্টের কারণ উদঘাটনে বৃহস্পতিবার তৎপর হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। এদিন দুপুরে ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ৬ সদস্যের সিট। মণ্ডপের অন্দর এবং চত্বরের নানা প্রান্ত ঘুরে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিল থ্রি ডি স্ক্যানার। কোন সময়ে এবং ঠিক কোন অংশে অতিরিক্ত ভিড়ের চাপ তৈরি হয়েছিল, মণ্ডপের নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় দর্শনার্থী বেশি ছিল কি না, কিংবা বৃষ্টির জেরে বাইরে জটলা এবং মণ্ডপ ভেঙে পড়ার মতো কোনও গুজব আতঙ্ক ছড়িয়েছিল কি না—তা খতিয়ে দেখাই এই দলের মূল দায়িত্ব। এদিকে এই ঘটনায় আটক করা হয়েছে মাইকে বিভ্রান্তিকর ঘোষণাকারী ক্লাব সদস্য সেন্টু। তাঁকে নদিয়া থেকে আটক করা হয়েছে। কার নির্দেশে ঘোষণা করেছেন তা জানতে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, দশমীতে বুধবার মণ্ডপে কোনও দেবীবরণ হয়নি। তবে প্রথা মেনে শুধুমাত্র ঘট বিসর্জন হয়েছে। যদিও প্রতিমা নিরঞ্জন এখনও বাকি রয়েছে। কবে প্রতিমা নিরঞ্জন হবে, তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও স্থির করা সম্ভব হয়নি। কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। খুব তাড়াতাড়ি তদন্তকারী দলের প্রতিনিধিরা রিপোর্ট প্রস্তুত করবেন। এরপর পুলিশের তরফ থেকে ছাড়পত্র মিললেই কেবল প্রতিমা নিরঞ্জন করা সম্ভব হবে। সব মিলিয়ে, চোরবাগান সর্বজনীনের প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়াটি বর্তমানে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে পড়েছে।

গত ১৭ অক্টোবরের এই দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি এবং ২৫ জন আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের স্বার্থে কলকাতা পুলিশ ও পুরসভাকে বাইরে রেখে এই কমিটি গড়েছে। ঘটনার পর থেকেই পুরো এলাকা পুলিশি ঘেরাটোপে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ঘটনায় জিরো টলারেন্সের কড়া বার্তা দিয়ে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

The submit Chorebagan Tragedy | চোরবাগান বিপর্যয়: ঘটনাস্থলে সিট ও ফরেন্সিক দল, আটক মাইকে ঘোষণাকারী সেন্টু, অনিশ্চিত প্রতিমা নিরঞ্জন appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *