ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটই পিএইচপি প্রযুক্তিতে চালিত হয়। নব্বইয়ের দশকে ‘পার্সোনাল হোম পেজ’ নামে যাত্রা শুরু করা এই ভাষার বর্তমান পোশাকি নাম ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’। ইন্টারনেটের মূল কাঠামোর সঙ্গে যুক্ত এই ভাষায় হঠাৎ ত্রুটি ধরা পড়ায় ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যমের স্বাভাবিক ডিজিটাল পরিষেবা চরম বিঘ্নিত হচ্ছে।
গুগলের মালিকানাধীন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা ‘উইজ’ (Wiz) জানিয়েছে, তারা নিজস্ব তদারকিতে এই বিপজ্জনক ত্রুটি শনাক্ত করেছে। এই কাজ সমাধানে সাহায্য নেওয়া হয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি ৪ আর্গন’ এবং ওপেন এআই-এর ‘জিপিটি-৫.৬ সল’ মডেলের। ওপেন এআই জানিয়েছে, সাম্প্রতিক ইতিহাসে ওয়েবসাইটের মূল নকশায় এত বড়সড়ো গলদ দেখা যায়নি। পরিস্থিতি বিবেচনা করে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রক দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

