Chopra | মোবাইল নিয়েই পরীক্ষার হলে! গ্রেপ্তার অভিযুক্ত

Chopra | মোবাইল নিয়েই পরীক্ষার হলে! গ্রেপ্তার অভিযুক্ত

শিক্ষা
Spread the love


চোপড়া: রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা চলার দরুন চোপড়া থানা এলাকার এক পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোন সমেত এক পরীক্ষার্থীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হল।

এদিন চোপড়ার কালীগঞ্জ হাইস্কুল কেন্দ্রে এক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে বসে বলে অভিযোগ ওঠে। এরপরেই অভিযুক্ত পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্ত মাসুদ আলি নামে ওই তরুণকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি রায়গঞ্জের পানিশালা এলাকায়। ওই পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ হাই স্কুল সূত্রে জানা গিয়েছে,পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মধ্যে বিষয়টি সংশ্লিষ্ট রুমের ইনভিজিলেটরের নজরে পড়ে। পরে পরীক্ষা শেষে অভিযুক্ত ওই পরীক্ষার্থীকে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *