Chanchal Baby Labor | শিশু শ্রম রুখতে চাঁচলে শ্রম দপ্তরের মেগা অভিযান, হোটেল ও মিষ্টির দোকানে জোর তল্লাশি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সামসী: চাঁচল শহর জুড়ে শিশুদের দিয়ে বেআইনিভাবে কাজ করানো হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে কড়া অবস্থান নিল শ্রম দপ্তর (Chanchal Baby Labor)। মঙ্গলবার ভারতীনগর-সহ চাঁচল শহরের একাধিক ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে আচমকা বিশেষ সারপ্রাইজ অভিযান চালান শ্রম দপ্তরের আধিকারিকেরা।

চাঁচল মহকুমা শ্রম দপ্তরের সহকারী কমিশনার নৌসাদ আলির নেতৃত্বে এদিনের এই তল্লাশি অভিযান পরিচালিত হয়। শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রগুলির বিভিন্ন দোকানে কর্মরত শ্রমিকদের তালিকা ধরে যাচাই করার পাশাপাশি তাঁদের বয়স, কাজের ধরণ এবং নির্দিষ্ট সরকারি হার অনুযায়ী ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে কি না, সেই সংক্রান্ত বিশদ তথ্যও খতিয়ে দেখেন আধিকারিকরা।

শ্রম দপ্তর সূত্রে জানানো গিয়েছে, মঙ্গলবারের এই অভিযানে চাঁচল শহরের কোথাও কোনো শিশু শ্রমিকের খোঁজ মেলেনি। তবে শ্রমিকদের সঠিক সময় ও সরকার নির্ধারিত নিয়ম মেনে উপযুক্ত মজুরি পরিশোধ করার জন্য কড়া ভাষায় দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ বছরের কম বয়সী কোনো কিশোর বা শিশুকে ঝুঁকিপূর্ণ বা অন্য যেকোনো কাজে নিযুক্ত করার প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু শ্রম বিরোধী আইন অনুযায়ী কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু শ্রম সম্পূর্ণরূপে নির্মূল করতে আগামী দিনেও চাঁচল মহকুমা জুড়ে এই ধরনের আচমকা অভিযান অব্যাহত থাকবে বলে শ্রম দপ্তর সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *