Chanchal | পারিবারিক বিবাদে তুলকালাম, আক্রান্ত বাড়ির ছোট ছেলে, কাঠগড়ায় বাবা এবং দাদা

Chanchal | পারিবারিক বিবাদে তুলকালাম, আক্রান্ত বাড়ির ছোট ছেলে, কাঠগড়ায় বাবা এবং দাদা

খেলাধুলা/SPORTS
Spread the love


চাঁচল: পারিবারিক বিবাদে তুলকালাম। ঝরল রক্ত। লোহার পাঞ্জা দিয়ে মারধরের অভিযোগ উঠল বাবা ও দাদার বিরুদ্ধে। এই পারিবারিক  সংঘর্ষের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল সদর এলাকার গজানন পল্লী এলাকায়। আহত ব্যক্তির নাম শুভম রবিদাস (৩১)। মারধরের অভিযোগ উঠেছে তার দাদা পাপ্পু রবিদাস এবং সুরেস রবিদাসের বিরুদ্ধে।

অভিযোগ রবিবার সকাল সাতটা নাগাদ যখন শুভম রবিদাস কাজে বেরোচ্ছিলেন, সেই সময় পারিবারিক বিবাদ নিয়ে তার দাদা এবং বাবা তার উপর চড়াও হয়। লোহার পাঞ্জা দিয়ে তার দাদা মাথায় আঘাত করে। রক্তাক্ত হন শুভম। তাকে বাঁচাতে এলে তার স্ত্রীকেও মারধর এবং অশ্লীল গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে প্রতিবেশীদের সাহায্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভমকে। মাথায় গভীর চোট নিয়ে সেখানেই ভর্তি তিনি। চাঁচল থানায় তার স্ত্রী একটা লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই ঘটনায় অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *