Chakulia Bomb Explosion | বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, চাকুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণে জখম শিশুসহ ৪

Chakulia Bomb Explosion | বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, চাকুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণে জখম শিশুসহ ৪

শিক্ষা
Spread the love


চাকুলিয়া: পরিত্যক্ত ঘরে রাখা বোমা ‘বল’ ভেবে নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হলো চার শিশু (Chakulia Bomb Explosion)। এদের মধ্যে আট বছরের এক শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার চাকুলিয়ার সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে কয়েকটি শিশু খেলছিল। সেখানে বলের মতো গোলাকার কিছু বস্তু পড়ে থাকতে দেখে তারা সেগুলিকে খেলার বল মনে করে লোফালুফি শুরু করে। আর তখনই ঘটে চরম বিপত্তি। বিকট শব্দে ফেটে যায় বোমাটি। বিস্ফোরণের তীব্রতায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আট বছরের দিলওয়ার। ঘটনায় দিলওয়ারের পাশাপাশি আরও তিনজন, যার মধ্যে দুজন মহিলাও রয়েছেন, বোমার আঘাতে জখম হয়েছেন।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি দিলওয়ারকে উদ্ধার করে প্রথমে চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। বাকি জখমীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে খবর পেয়েই চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত পরিত্যক্ত ঘরটি পুলিশ ঘিরে রেখেছে। কারা এবং কী উদ্দেশ্যে জনবসতির মধ্যে পরিত্যক্ত ওই ঘরে বোমা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পাগলপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *