Cameron Inexperienced | রেকর্ড দামেও পকেটে টান! কেকেআরের গ্রিন কেন পাচ্ছেন না পুরো ২৫ কোটি?

Cameron Inexperienced | রেকর্ড দামেও পকেটে টান! কেকেআরের গ্রিন কেন পাচ্ছেন না পুরো ২৫ কোটি?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যামেরন গ্রিনকে দলে নিতে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চমকপ্রদ তথ্য হল, আকাশছোঁয়া এই দামের পুরোটা পাবেন না এই অজি অলরাউন্ডার। মাত্র ১৩ কোটি টাকা ঢুকবে তাঁর পকেটে। বাকি ১২ কোটি ২০ লক্ষ টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। কেন এই অদ্ভুত পরিস্থিতি?

আইপিএলের মিনি নিলামের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দুটি বিশেষ নিয়ম চালু করেছে, যা গ্রিনের উপার্জনে কোপ বসিয়েছে:

বিদেশের সর্বোচ্চ সীমা: ছোট নিলামে কোনও বিদেশি ক্রিকেটারের ব্যক্তিগত পারিশ্রমিক ১৮ কোটি টাকার বেশি হতে পারবে না।
দেশি ক্রিকেটারের দাপট: কোনও দলের বিদেশি খেলোয়াড় সেই দলের সর্বোচ্চ দামি ভারতীয় ক্রিকেটারের চেয়ে বেশি টাকা পাবেন না।

কেকেআরের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার এখন রিঙ্কু সিংহ, যাঁর রিটেনশন মূল্য ১৩ কোটি টাকা। বোর্ডের নিয়ম অনুযায়ী, গ্রিনের দর ১৮ কোটির সীমা ছুঁতে পারলেও, রিঙ্কুর ১৩ কোটির গণ্ডি পেরোনোর অনুমতি নেই। ফলে নিলামে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দর উঠলেও গ্রিন পাবেন স্রেফ ১৩ কোটি টাকা।

ফ্র্যাঞ্চাইজি হিসেবে কেকেআর-কে কিন্তু পুরো ২৫ কোটি ২০ লক্ষ টাকাই খরচ করতে হচ্ছে। গ্রিনের প্রাপ্য ১৩ কোটি বাদ দিয়ে অবশিষ্ট ১২ কোটি ২০ লক্ষ টাকা জমা পড়বে বিসিসিআই-এর তহবিলে। বোর্ড এই বিপুল অর্থ ব্যবহার করবে ক্রিকেটারদের কল্যাণমূলক (Welfare) কাজের জন্য। অর্থাৎ, বোর্ডের এই নিয়মের গেরোয় রিঙ্কু সিংহের সমান আয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্যামেরন গ্রিনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *