Brown Sugar Seized | শিলিগুড়িতে ব্রাউন সুগার উদ্ধার! আটক দুই তরুণ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় ৭৯ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar Seized) ও নগদ টাকা সহ দুই তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করল মেডিকেল ফাঁড়ির পুলিশ। সোমবার রাতে বিধানপল্লি এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই তরুণের নাম দীপ মণ্ডল ও সাহেব সিংহ। তাদের বাড়ি নকশালবাড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হাতবদলের উদ্দেশ্যেই ওই দুই তরুণ রাতে বিধানপল্লি এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপন সূত্র মারফৎ সেই খবর পৌঁছয় মেডিকেল ফাঁড়ির পুলিশের কাছে। এরপর তক্ষুনি সেখানে হানা দিয়ে দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালানো হয়।

ধৃতদের কাছ থেকে ৭৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি নগদ ২৪ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক কারবারের শিকড় কতদূর বিস্তৃত এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *