Brown Sugar Seized | কিশনগঞ্জে পুলিশ ও এসএসবির যৌথ অভিযান, প্রায় এক কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত ১

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কিশনগঞ্জ: নেপাল সীমান্তবর্তী কিশনগঞ্জের গলগলিয়া থানা এলাকার ঠিকাটোলী গ্রামে মঙ্গলবার সকালে পুলিশ ও এসএসবির (SSB) ৪১ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রায় এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে (Brown Sugar Seized)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে গলগলিয়া থানা এলাকার ঠিকাটোলী গ্রামের বাসিন্দা মহম্মদ জালাল (৬০)-এর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ৯৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যৌথ বাহিনী, যা পাঁচটি আলাদা প্লাস্টিক প্যাকেটে ভর্তি ছিল। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, এই অভিযানে নার্কটিক্স উদ্ধারে বিশেষভাবে প্রশিক্ষিত একটি স্নিফার ডগ বা সারমেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত মহম্মদ জালাল জানিয়েছে, এই বিশাল পরিমাণ মাদক কেনাবেচার মূল পান্ডা হলো তাঁর জামাই মহম্মদ শামসাদ আলম। তবে পুলিশি অভিযানের সময় সুযোগ বুঝে শামসাদ পালিয়ে যেতে সক্ষম হয়। গলগলিয়ার আইসি রাকেশ কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদহের বাংলাদেশ সীমান্ত থেকে এনে নেপালে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা হয়েছিল। মঙ্গলবারই কিশনগঞ্জ আদালতের নির্দেশে ধৃত বৃদ্ধকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হয়েছে। পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *