Broiler Rooster Social gathering | ভারতীয় ‘আরশোলা’ থেকে অনুপ্রেরণা! বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে এবার জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

Broiler Rooster Social gathering | ভারতীয় ‘আরশোলা’ থেকে অনুপ্রেরণা! বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে এবার জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতে প্রতিবাদের নতুন ধারা দেখে অনুপ্রাণিত হয়ে এবার বাংলাদেশে জন্ম নিল এক অভিনব প্রতীকী দল—‘ব্রয়লার চিকেন পার্টি’ (Broiler Rooster Social gathering)। ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘সিজেপি’ (CJP)-র আদলেই জেন-জি প্রজন্মের তরফ থেকে এই দল গঠনের কাজ হয়েছে। বর্তমানে বাংলাদেশের (Bangladesh) শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের একটি বিতর্কিত মন্তব্য এবং বর্ষার দুর্যোগের মধ্যেও জোর করে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ওপার বাংলার ছাত্র সমাজ। মন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশের মাধ্যমেই এই নতুন দলটির আত্মপ্রকাশ ঘটেছে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, আন্দোলনরত শিক্ষার্থীদের কটাক্ষ করে ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন শিক্ষামন্ত্রী। এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। একদিকে যখন লাগাতার বর্ষণেবাংলাদেশের বহু এলাকা জলমগ্ন, তখন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সরব হন পরীক্ষার্থীরা। মন্ত্রীর সেই অপমানজনক মন্তব্যের জবাব দিতে এবং আন্দোলনকে আরও সংগঠিত রূপ দিতে গত ১৪ জুলাই ফেসবুকে ‘Broiler Rooster Social gathering’ নামে একটি পেজ খোলে জেন-জি প্রজন্ম। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হওয়া ছাত্র আন্দোলনের বিভিন্ন ছবি, ব্যঙ্গচিত্র ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতের একটি মন্তব্যকে হাতিয়ার করে দেশজুড়ে গঠিত হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। নিট প্রশ্নফাঁস কাণ্ড ও শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে সরব হওয়া সেই তরুণ দলটির পথ ধরেই এবার প্রতিবেশী বাংলাদেশেও জেন-জিরা গড়ে তুলল এই অভিনব প্রতিবাদী প্ল্যাটফর্ম। ভারতীয় ‘আরশোলা’ পার্টির সফল অনুকরণে ওপার বাংলার এই ‘ব্রয়লার চিকেন পার্টি’র আবির্ভাব রাজনৈতিক মহলেও কৌতূহলের সৃষ্টি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *