Brij Bhushan Sharan Singh | মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহের মামলায় খালাস ব্রিজভূষণ, আদালতে বড় স্বস্তি প্রাক্তন কুস্তি কর্তার

Brij Bhushan Sharan Singh | মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহের মামলায় খালাস ব্রিজভূষণ, আদালতে বড় স্বস্তি প্রাক্তন কুস্তি কর্তার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের মামলা থেকে আইনি স্বস্তি পেলেন ভারতীয় কুস্তি সংস্থার (WFI) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। ২০২৪ সালের মে মাসে রুজু হওয়া এই মামলায় সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে খালাস করে দিয়েছে। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের মতো শীর্ষ কুস্তিগিরদের দীর্ঘ লড়াই ও অভিযোগ সত্ত্বেও আদালত থেকে মুক্তি পেলেন বিজেপির এই প্রাক্তন সাংসদ।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার ব্রিজভূষণের মুক্তির রায় দেন। একইসঙ্গে এই মামলা থেকে মুক্তি পেয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সহ সচিব বিনোদ তোমারও। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব এবং সাক্ষ্যগ্রহণের পর ক্যামেরাবন্দি প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। মামলায় কুস্তিগিরদের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী রেবেকা জন এবং ব্রিজভূষণের পক্ষে লড়াই করেন আইনজীবী রাজীব মোহন।

তদন্তে ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৫০৬ (১) ধারায় অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে, তোমারের বিরুদ্ধে ছিল ১০৯ নম্বর ধারা। এতদিন দুজনেই জামিনে ছিলেন, এবার তাঁরা মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেলেন।

লোকসভা নির্বাচনের আগে ছয়জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের বিস্ফোরক অভিযোগ তুললে শোরগোল পড়ে যায় গোটা দেশে। বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটদের নেতৃত্বে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেন ক্রীড়াবিদরা। চরম আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ব্রিজভূষণ। পরবর্তী সময়ে সঞ্জয় সিং সংস্থার নতুন সভাপতি হলেও কুস্তিগিরদের অভিযোগ ছিল, পেছন থেকে কুস্তি সংস্থা চালাচ্ছেন ব্রিজভূষণই।

ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির আদালতে যৌন নিগ্রহের মামলা হয়। পকসো মামলা থেকে আগেই রেহাই পেয়েছিলেন ব্রিজভূষণ। সোমবার বাকি অভিযোগ থেকেও রেহাই পেলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *