Breakfast Concepts | প্রাতরাশে একঘেয়েমি কাটাতে সুজির জুড়ি মেলা ভার, ট্রাই করতে পারেন এই তিন বিদেশি পদ

Breakfast Concepts | প্রাতরাশে একঘেয়েমি কাটাতে সুজির জুড়ি মেলা ভার, ট্রাই করতে পারেন এই তিন বিদেশি পদ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিদিনের প্রাতরাশে ময়দা বা ওট্‌সের একঘেয়েমি কাটাতে সুজি হতে পারে সেরা বিকল্প। শুধু হালুয়া বা উপমা নয়, সুজি দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলা যায় ইতালি, মরক্কো ও ভারতের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ও সুস্বাদু খাবার।

১. ইতালিয়ান সেমোলিনা নিয়োকি: ইতালির এই জনপ্রিয় পদটি তৈরি হয় আলু, ডিম ও সুজি দিয়ে। দুধ, মাখন, নুন ও জায়ফল গুঁড়ো দিয়ে সুজি ফুটিয়ে ঘন করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ডিম ও গ্রেট করা চিজ মিশিয়ে নিন। এরপর থালায় মাখন মাখিয়ে মিশ্রণটি ছড়িয়ে জমতে দিন। শক্ত হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে উপরে চিজ ও মাখন ছড়িয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করলেই তৈরি মুচমুচে ‘সেমোলিনা নিয়োকি’।

২. মরোক্কান প্যানকেক: উত্তর আফ্রিকার এই প্যানকেকের বিশেষত্ব এর অসংখ্য ছোট ছোট ছিদ্র। সুজি, সামান্য ময়দা, নুন ও হালকা গরম জল দিয়ে ব্যাটার তৈরি করে ১০-১৫ মিনিট রাখুন। এরপর রান্নার আগে এতে সামান্য ইনো বা বেকিং পাউডার মিশিয়ে নিন। নন-স্টিক প্যানে কোনো তেল ছাড়াই ব্যাটারটি দিয়ে শুধু এক পিঠ সেঁকে নিন। নামানোর আগে উপরে মাখন বা মধু ছড়িয়ে পরিবেশন করুন।

৩. তিসি দিয়ে বেকড সুজির ধোকলা: স্বাস্থ্যকর এই ধোকলা বানাতে সুজি, বেসন, টক দই, আদা-লঙ্কা কুচি ও নুন মিশিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর তাতে ইনো ও তিসির দানা মিশিয়ে বেকিং পাত্রে ঢালুন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫-২০ মিনিট বেক করুন। গ্যাসের ভাপেও এটি তৈরি করা সম্ভব। শেষে সর্ষে ও কারিপাতার ফোড়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

পাউরুটি বা কর্নফ্লেক্সের বদলে এই পুষ্টিকর ও ভিন্ন স্বাদের পদগুলি সকালের জলখাবারকে করে তুলবে প্রাণবন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *