BJP chief killed in Durgapur over brawl about land

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জমি বিবাদকে কেন্দ্র করে খুন! দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত জব্বরপল্লি এলাকায় ৩৬ বছর বয়সি এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম শ্যামকুমার দাস। তিনি বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় যুক্ত সন্দেহে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকেও। ধৃত দুজনের নাম বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে। কীভাবে এই ঘটনা তা জানতে ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আর কেউ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাণ্ডবেশ্বর তিন নম্বর মণ্ডলের সভাপতি তারক ধীবর বলেন, “সব মৃত্যুই দুঃখজনক। এলাকার জমি মাফিয়া বাপি সরকারের নেতৃত্বে ২০২১ সালে আমাদের বিজেপির কর্মী শ্যাম দাসকে ঘর ছাড়া করা হয়েছিল। কিন্তু এখনও তাঁর নেতৃত্বে এসব ঘটনা ঘটছে।” তবে বদলের বাংলায় পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জব্বরপল্লি এলাকায় চলছিল ঠাকুর বিসর্জন। সেই সময় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন শ্যাম কুমার দাস। অভিযোগ, পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে আচমকাই দুইজনের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এরপরই শ্যামের উপর চড়াও হয় বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে। ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর মৃতের পরিবারের তরফে ফরিদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল অভিযোগ করেন, “পুরনো শত্রুতা ছিল। সেই থেকেই শ্যামের সঙ্গে বচসা। তারপরেই তাঁকে ওরা মারধর করে। রড লাঠি দিয়ে মারধর করছিল। আমি প্রতিবাদ করতে গেলে আমাকেও মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় শ্যামকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানেই মৃত্যু হয়।” রণজয়ের কথায়, আমরা চাইছি দোষীদের শাস্তি হোক।

অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং বলেন, “দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। গ্রেপ্তারও হয়েছে। তদন্ত চলছে।” পাণ্ডবেশ্বর তিন নম্বর মণ্ডলের সভাপতি তারক ধীবর বলেন, “সব মৃত্যুই দুঃখজনক। এলাকার জমি মাফিয়া বাপি সরকারের নেতৃত্বে ২০২১ সালে আমাদের বিজেপির কর্মী শ্যাম দাসকে ঘর ছাড়া করা হয়েছিল। কিন্তু এখনও তাঁর নেতৃত্বে এসব ঘটনা ঘটছে।” তবে বদলের বাংলায় পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে। আইনের উপর আমাদের আস্থা আছে বলেই মন্তব্য বিজেপি নেতার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *