111 MP, MLAs switched events after win in Indian politics

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই ঘাসফুল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। আড়াআড়ি ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দল হারলে শাসক শিবিরের যোগ দেওয়ার ভিড় ক্রমশ বাড়ছে। দলবদল বিরোধী আইন থাকলেও কার্যক্ষেত্রে তার প্রয়োগ বড়ই গোলমেলে। বাংলার এই ছবি গোটা দেশে চর্চার বিষয় হয়ে উঠলেও রিপোর্ট বলছে, প্রহসনের এই রাজনীতিতে বাংলা-সহ দেশের বাকি রাজ্যকে বলে বলে গোল দিয়েছে উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ড। তথ্য বলছে, ২০২২ থেকে ২০২৬, এই ৪ বছরে দেশে ভোটে জিতে দল বদলেছেন ১১১ জন সাংসদ ও বিধায়ক। যার মধ্যে সবার উপরে রয়েছে নাগাল্যান্ড।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ বা রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মোট ১১১ জন সাংসদ ও বিধায়ক দল পরিবর্তন করেছেন। এই সমীক্ষায় উপনির্বাচনগুলিও অন্তর্ভুক্ত ছিল। যেখানে দেখা গিয়েছে, গত চার বছরে ২৬ জন লোকসভার সাংসদ, ৭জন রাজ্যসভা সাংসদ এবং ৭৮ জন বিধায়ক দলবদল করেছেন। রাজ্যভিত্তিক যদি দেখা যায়, তবে তালিকায় সবার উপরে রয়েছে নাগাল্যান্ড। এই সময়কালে ৩২ জন বিধায়ক দল ছেড়েছে। সেখানকার শাসক দল ‘এনডিপিপি’ ছেড়ে ‘নাগা পিপল ফ্রন্ট’ (NPF)-এ যোগ দিয়েছেন ২৫ জন। এবং অন্যান্য দল থেকে এখানে ঢুকেছেন মোট ৩২ জন।

আরও পড়ুন:

গত চার বছরে ২৬ জন লোকসভার সাংসদ, ৭জন রাজ্যসভা সাংসদ এবং ৭৮ জন বিধায়ক দলবদল করেছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এআরডি-র মতে, তৃণমূলের টিকিটে ভোটে জেতার পর একযোগে ২০ জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। একযোগে এতজন সাংসদের দলবদলে এই মামলা এখন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিচারাধীন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। এখানে ৯ জন বিধায়ক বিআরএস ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিআরএসকে হারিয়ে এখানে জয়ী হয় কংগ্রেস। চতুর্থ স্থানে রয়েছে গোয়া। এখানে ৮ জন কংগ্রেস বিজেপিতে যোগ দেন। পাঞ্জাবে ৬ জন রাজ্যসভার সাংসদ ও ২ বিধায়ক অর্থাৎ মোট ৮ জন দল বদল করেছেন। মহারাষ্ট্রে ৬ জন উদ্ধবের শিবসেনা ছেড়ে যোগ দিয়েছেন শিন্ডের শিবসেনায়।

কোনও একটি দল ছেড়ে অন্য দলে সবচেয়ে বেশি যোগ দেওয়ার নিরিখে সবার উপরে রয়েছে এনডিপিপি। এখান থেকে ২৫ জন বিধায়ক দল ছাড়েন। দ্বিতীয় স্থানে তৃণমূল (২০ জন)। তৃতীয় স্থানে কংগ্রেস (১৯ জন)। রিপোর্ট বলছে, এই ৩ দল থেকেই ৬৪ জন বেরিয়েছেন। অর্থাৎ শতাংশের হিসেবে ৫৮ শতাংশ। দলবদলুদের ভিড় সবচেয়ে বেশি এনপিএফ-এ। মোট ৩২ জন জনপ্রতিনিধি এখানে যোগ দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি (২৯ জন), ত্রিয়িয় স্থানে এনসিপিআই (২০ জন)। এই তিন দলে যোগদান হয়েছে ৮১ জন জনপ্রতিনিধির। শতাংশের হিসেবে যা ৭৩ শতাংশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *