BJP | লক্ষ্য ‘মানুষের সরকার!’ আমজনতার পরামর্শে তৈরি হবে বিজেপির সংকল্পপত্র, চালু হলো টোল-ফ্রি নম্বর – Uttarbanga Sambad

BJP | লক্ষ্য ‘মানুষের সরকার!’ আমজনতার পরামর্শে তৈরি হবে বিজেপির সংকল্পপত্র, চালু হলো টোল-ফ্রি নম্বর – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর একশো দিনও বাকি নেই ভোটের। এই আবহে নির্বাচনী ‘সংকল্পপত্র’ বা ইস্তাহার (Sankalp Patra) তৈরিতে অভূতপূর্ব পদক্ষেপ করল রাজ্য বিজেপি। গতানুগতিকভাবে দলের গুটি কয়েক নেতার ঘরে বসে ইস্তাহার তৈরির প্রথা ভেঙে, এবার সরাসরি সাধারণ মানুষের পরামর্শ নিয়ে ইস্তাহার গড়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) এদিন জানান, ‘এই সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গবাসীর মুক্তি যখন নিশ্চিত, তখন আপনারাও আপনাদের পরামর্শ দিন।’ মানুষের দাবি ও সমস্যাগুলি সরাসরি শোনার জন্য রাজ্যজুড়ে ১০০০টি জায়গায় ড্রপ বক্স বসানো হচ্ছে। আগামী ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ড্রপ বক্সে সাধারণ মানুষ তাঁদের মতামত জমা দিতে পারবেন।

প্রযুক্তির সাহায্য নিয়েও মানুষের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি। মতামত জানানোর জন্য একটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালু  (Toll Free Quantity) করা হয়েছে, নম্বরটি হলো ৯৭২৭২৯৪২৯৪। এছাড়াও কিউআর কোড স্ক্যান করে বিজেপির ওয়েবসাইটে গিয়ে অথবা ইমেল মারফতও যে কেউ তাঁদের পরামর্শ পাঠাতে পারবেন।

বিজেপির লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো। রাজ্যে ভারী শিল্প আনতে এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে শিল্পপতিদের কাছ থেকেও সুনির্দিষ্ট পরামর্শ চাওয়া হচ্ছে। এর পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের প্রায় ১০ হাজার চিঠি লিখছে দল। শমীক ভট্টাচার্য বলেন, ‘কোনও দলের সরকার না হয়ে যাতে মানুষের সরকার হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ফেব্রুয়ারির মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র নিয়ে মানুষের কাছে যাব।’

বিজেপির এই পদক্ষেপের ফলে বাংলার মানুষ সরাসরি আগামী পাঁচ বছরের শাসন কাঠামোর পরিকল্পনা প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

এক নজরে তথ্যসমূহ:

  • কর্মসূচি: নির্বাচনী সংকল্পপত্রের জন্য জনগণের পরামর্শ গ্রহণ।

  • সময়সীমা: আজ থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত।

  • পরামর্শ দেওয়ার মাধ্যম: ড্রপ বক্স (১০০০টি স্থানে), টোল-ফ্রি নম্বর, ইমেল ও কিউআর কোড।

  • টোল-ফ্রি নম্বর: ৯৭২৭২৯৪২৯৪।

  • লক্ষ্য: ফেব্রুয়ারির শেষে পূর্ণাঙ্গ সংকল্পপত্র প্রকাশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *