Belakoba | সাতসকালেই এলাকায় জোড়া দাঁতাল! ১৮ ঘণ্টা পর জঙ্গলে ফেরত পাঠালেন বনকর্মীরা

Belakoba | সাতসকালেই এলাকায় জোড়া দাঁতাল! ১৮ ঘণ্টা পর জঙ্গলে ফেরত পাঠালেন বনকর্মীরা

শিক্ষা
Spread the love


বেলাকোবা: সাতসকালেই এলাকায় ঢুকে পড়ল জোড়া দাঁতাল। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের (Belakoba) খলকপাড়া ও সিপাহীপাড়া এলাকায় বুধবার সকালে ঢুকে পড়ে দাঁতাল দু’টি। প্রথমে তারা গ্রামের আর্যকান্ত ও বৈদ্যনাথ রায়ের বাড়ির পেছনে কলাগাছ খেয়ে নষ্ট করে। এরপর ঢুকে পড়ে চা বাগানে। এমন সময় নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় এক বাসিন্দা হাতির সামনে পড়ে গেলে তাকে তাড়া করে হাতি। কোনওরকমে পালাতে গিয়ে বাগানের ড্রেনে পড়ে প্রাণ বাঁচান তিনি। এরপর দ্রুত বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা এলাকায় যান। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশও। প্রায় ১৮ ঘণ্টা পর হাতিটিকে লোকালয় থেকে গভীর জঙ্গলে ড্রাইভ করে ফেরত পাঠায় বনকর্মীরা। এতে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসী।

বেলাকোবা রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন, ‘মঙ্গলবার রাতে বৈকন্ঠপুর জঙ্গলের বোদাগঞ্জের বনদপ্তরের নার্সারি থেকে দু’টি হাতি ঘন কুয়াশার কারণে জঙ্গলে ফিরে না যেতে পেরে এই এলাকায় ঢুকে পড়ে। নিরাপত্তার জন্য বনকর্মীদের দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছিল। পরে তাদের জঙ্গলে ফেরানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *