Qatar Soccer | সুইস অভিজ্ঞতার সঙ্গে লড়াই কাতারের

Qatar Soccer | সুইস অভিজ্ঞতার সঙ্গে লড়াই কাতারের

শিক্ষা
Spread the love


সানফ্রান্সিসকো: ২০২২ সালে আয়োজক দেশ হিসাবে ফিফা বিশ্বকাপে আত্মপ্রকাশ। এবার যোগ্যতা অর্জন পর্বের বাধা পেরিয়ে ফুটবল বিশ্বযুদ্ধের মূল পর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে সেই কাতার (Qatar)। স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুইয়ের (Julen Lopetegui) হাত ধরে গ্রুপ পর্ব পেরিয়ে নক আউটে জায়গা করে নেওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে কাতারের বিশ্বকাপ প্রস্তুতি। দীর্ঘ সময় ঘরবন্দি থাকতে হয়েছে ফুটবলারদের। এত প্রতিকূলতা সত্ত্বেও দারুণ আত্মবিশ্বাসী জুলেন লোপেতেগুই। তিনি বলেছেন, ‘শুধুমাত্র অংশগ্রহণের জন্য বিশ্বকাপে মাঠে নামার কোনও অর্থ নেই। আমরা এখানে লড়াই করতে এসেছি, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে এসেছি।

শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাতারের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড (Switzerland)। ম্যানুয়েল আকাঞ্জি (Manuel Akanji), গ্রানিথ জাকার (Granit Xhaka) মতো অভিজ্ঞ ফুটবলারে ভরপুর সুইস দল। তবে একঝাঁক নতুন মুখও রয়েছে মুরাত ইয়াকিনের প্রশিক্ষণাধীন সুইস শিবিরে। ২০২৪ ইউরো কাপ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিলেও তাদের পারফরমেন্স নজর কেড়েছিল। কোচ ইয়াকিন বলেছেন, ‘জাকা, আকাঞ্জি, গ্রেগর কোবেলের মতো ফুটবলাররা আমাদের দলের মেরুদণ্ড।

ফুটবল বিশ্বে লড়াকু কোচ হিসাবেই পরিচিত লোপেতেগুই। তাঁর প্রশিক্ষণাধীন কাতার দল এই বিশ্বকাপে লড়বে নিজেদের অস্তিত্ব জানান দিতে। অন্যদিকে এই বিশ্বকাপ সুইস ব্রিগেডের কাছে শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *