Bardhaman | পুরোনো মামলায় জামিন নিতে গিয়ে গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা আহম্মদ

Bardhaman | পুরোনো মামলায় জামিন নিতে গিয়ে গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা আহম্মদ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই আইনের জালে পূর্ব বর্ধমানের (Bardhaman) মন্তেশ্বরের সেই ‘ডাকাবুকো’ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মদ হোসেন শেখ (Ahammad Hossain Sheikh)। সোমবার পুরোনো একটি মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার হলেন তিনি। তৃণমূল জমানায় মন্তেশ্বরে একচ্ছত্র অধিপত্য কায়েম করে রাখা এই দাপুটে নেতার গ্রেপ্তারির খবরে সোমবার গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফলে মন্তেশ্বর আসনে বিজেপি (BJP) প্রার্থী সৈকত পাঁজা জয়ী হওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন আহম্মদ। তাঁর বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতি ও অপরাধমূলক কাজের অভিযোগ থাকলেও, তৎকালীন শাসকদলের ছত্রছায়ায় থাকায় পুলিশ তাঁর টিকিটিও ছুঁতে পারেনি। এমনকি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই সরকারি অফিসার ও ইঞ্জিনিয়ারদের মারধরের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, তদানীন্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুরের মামলাতেও নাম জড়িয়েছিল আহম্মদের।

তৎকালীন সময়ে পুলিশ নিষ্ক্রিয় থাকলেও, রাজ্যে সরকার বদলের পর আর রেহাই পেলেন না এই হেভিওয়েট নেতা। ভোটের ফল প্রকাশের মাত্র ১৪ দিনের মাথায় অবশেষে বন্দি হলেন আহম্মদ হোসেন শেখ। মঙ্গলবার তাকে পুনরায় আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *