মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত নির্মল মাজি, তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত নির্মল মাজি, তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বাংলায় তৃণমূল সরকারের পতনের পর ধাক্কা মেডিক‌্যাল কাউন্সিলেও। এবার পশ্চিমবঙ্গ মেডিক‌্যাল কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজিকে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে বিগত রাজ্য সরকার মনোনিত সদস্য ছিলেন নির্মল। সেই পদ থেকে সোমবার তাঁকে অপসারণ করল নবনির্বাচিত সরকার।

এই বিষয়ে আরও খবর

এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে মেডিক‌্যাল কাউন্সিলে ছিলেন নির্মল মাজি। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পরেই ছিন্ন হল সেই দেড় দশকের সম্পর্ক। তবে শুধু নির্মলই নন, আরও যে দু’জনকে তৎকালীন রাজ্য সরকার মনোনিত করেছিল তাঁদেরও সদস্যপদ বাতিল করা হয়েছে। তাঁরা হলেন ডা. সৌরভ পাল এবং ডা. অসীমকুমার সরকার। বিজ্ঞপ্তি জারি করে তাঁদের পদ থেকে অপসারণের বিষয়টিও জানানো হয়েছে।

এই তিন জনের মধ্যে নির্মল ও সৌরভ বর্তমান কাউন্সিল গঠনের সময় থেকেই কাউন্সিলের সদস্য ছিলেন। গত বছরের জুলাইয়ে সরকারের আর এক মনোনিত সদস্য তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে কাউন্সিল থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর জায়গায় কাউন্সিলে মনোনিত করা হয় অসীমকে। সূত্রের খবর নির্মল মাজি, সৌরভ পাল এবং অসীম সরকার তিনজনেই কাউন্সিলের বর্তমান সভাপতি ডা. সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এখন এই তিন সদস্যপদে কোন কোন চিকিৎসক আসেন তারই অপেক্ষায় মেডিক‌্যাল কাউন্সিল।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে গোঘাট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন ডা. নির্মল মাজি। বিপুল ভোটে পরাজিত হন তিনি। রাজ্যে ২০৭টি আসনে জিতে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। এরপরই তৃণমূল নেতা নির্মলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। উল্লেখ‌্য, চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ছাত্রদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্মল। ছাত্রদের স্লোগানের মাঝে ভাষণ না দিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *