Bangladeshi Nationwide Arrested | ভারত- নেপাল সীমান্তের পানিট্যাংঙ্কি থেকে গ্রেপ্তার ১ বাংলাদেশি

Bangladeshi Nationwide Arrested | ভারত- নেপাল সীমান্তের পানিট্যাংঙ্কি থেকে গ্রেপ্তার ১ বাংলাদেশি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


খড়িবাড়ি: ফের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার এক বাংলাদেশি (Bangladeshi Nationwide Arrested)। ধৃতের নাম মহত চন্দ্র রায়। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। সূত্রের খবর, গতকাল রাতে পানিট্যাঙ্কির নিউ মার্কেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল মহত। এসএসবি কর্মীরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে দু’মাস আগে ইন্দো-বাংলাদেশ সীমান্তের পঞ্চগড় এলাকা দিয়ে ভারতে ঢোকে। এক আত্মীয়ের সহযোগিতায় পানিট্যাঙ্কিতে থেকে রাজমিস্ত্রির কাজ করত মহত। ধৃতের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *