Bangladesh Tribunal loss of life sentence | ২০২৪-এর মানবতাবিরোধী অপরাধ মামলা, হাসিনা-ঘনিষ্ঠ ৭ সাতজনকে ফাঁসির সাজা দিল ট্রাইবুনাল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শেখ হাসিনার ঘনিষ্ঠ আরও সাতজন প্রভাবশালী নেতাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (Bangladesh Tribunal loss of life sentence)। এর আগে গত বছরের নভেম্বর মাসে এই একই ট্রাইবুনাল হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছিল এবং পরবর্তী সময়েও বিভিন্ন মামলায় আরও বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই আরও সাত জন হাসিনা-ঘনিষ্ঠ নেতাকে ফাঁসির সাজা শোনাল ট্রাইবুনাল। তবে বর্তমান পরিস্থিতিতে এই সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও কেউই দেশের ভেতরে নেই।

২০২৪ সালে সংঘটিত হাসিনা-বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকার ও শাসকদলের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে চরম প্রশ্ন উঠেছিল। ওই সময়ে একাধিক রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের অভিযোগ সামনে আসে। পরবর্তীকালে ক্ষমতার পটপরিবর্তন ও হাসিনার পতনের পর সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ‘মানবতাবিরোধী অপরাধ’ আইনে মামলার প্রক্রিয়া শুরু হয়। এই মামলায় এর আগে দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাইবুনাল হাসিনাকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। এবার সেই একই মামলার রায়ে হাসিনা আমলের এক মন্ত্রী সহ মোট সাতজনকে ফাঁসির সাজা শোনাল ট্রাইবুনাল।

মঙ্গলবার ট্রাইবুনালের তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এই কড়া সাজা ঘোষণা করেছে। অপরাধ প্রমাণিত হওয়ায় সাজাপ্রাপ্তদের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এই ঐতিহাসিক রায়ের ফলে ২০২৪ সালের আলোচিত ‘মানবতাবিরোধী অপরাধ’ মামলাটিতে মোট ২২ জনের ফাঁসির সাজা ঘোষণা করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ট্রাইবুনালের তথ্য অনুযায়ী, এই ২২ জনের মধ্যে অন্তত ১৮ জনই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং বাকি চার জন কারাবন্দী রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইবুনাল। একই সঙ্গে তৎকালীন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লা আল-মামুনকে দোষী সাব্যস্ত করা হলেও তিনি রাজসাক্ষী হওয়ায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপকুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত ডেপুটি কমিশনার শাহ আলম মুহাম্মদ আখতারুল ইসলামের বিরুদ্ধেও ফাঁসির আদেশ শুনিয়েছিল ট্রাইবুনাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *