উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দেশের মাটিতে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হয়েছে সিলেটে। আর টেস্টের প্রথম দিনেই বেরিয়ে এল বাংলাদেশ ক্রিকেট দলের হতশ্রী অবস্থা।
রবিবার সিলেটের ২২ গজে মাত্র ১৯১ রানেই শেশ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন ওপেন করতে নেমে বড় রান করতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয় (১৪) এবং শদমান ইসলাম (১২)। মাত্র ৩২ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে ২ উইকেট। তিন নম্বরে নেমে দলের হাল ধরেন মোমিনুল হক এবং চার নম্বরে নামা শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৬৬ রান। মাহমুদুল করলেন ৫৬। মারলেন ৮টি চার এবং ১টি ছক্কা। অধিনায়ক শান্তের ব্যাট থেকে এল ৪০ রানের ইনিংস।
মাহমুদুল ও শান্তের উইকেট পড়ে যেতেই নিয়মিত ব্যবধানে বাংলাদেশের পতন হতে থাকে উইকেটের। জাকের আলি (২৮) এবং হাসান মাহমুদ (১৯) ছাড়া বাংলাদেশের বাকি কোনও ব্যাটারই দু’অঙ্কের রানও করতে পারলেন না ঘরের মাঠে। এদিন জিম্বাবোয়ের সফলতম বোলার ওয়েলিংটন মাসাকাদজা ২১ রানে ৩ উইকেট নিলেন। ৫০ রানে ৩ উইকেট ব্লেসিং মুজারাবানির। ৩ ওভার বল করে ২ রান খরচ করে ২ উইকেট তুলেন নিলেন ওয়েসলি মাধেভারে। এ ছাড়া ৭৪ রানে ২ উইকেট ভিক্টর ইয়াচির।
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ পর্যন্ত অপরাজিত রয়েছেন জিম্বাবোয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট (৪০) ও বেন কারেন (১৭)। ১০ রান অতিরিক্ত দিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে জিম্বাবোয়ে কোনও উইকেট না হারিয়ে করেছে ৬৭ রান। অর্থাৎ সিরিজের প্রথম দিনেই চাপে শান্তের দল।
