যোগ্য-অযোগ্য তালিকা দেবে কমিশন, চাপ বাড়াতে সোমে SSC ভবন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা

যোগ্য-অযোগ্য তালিকা দেবে কমিশন, চাপ বাড়াতে সোমে SSC ভবন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা

রাজ্য/STATE
Spread the love


রমেন দাস: হারানো চাকরি ফিরে পাওয়ার আশা বুকে বেঁধে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের উপর আস্থা রেখেছেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। সেই কারণে পূর্বঘোষণা সত্ত্বেও শেষ মুহূর্তে সোমবার নবান্ন অভিযানের পরিকল্পনা স্থগিত করেছে ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। তাঁদের তরফে অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, তাই কর্মসূচি আপাতত বাদ রাখলেন। এদিকে, সোমবার যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা করে প্রকাশ করতে চলেছে এসএসসি। সেই অপেক্ষায় রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে কমিশনের উপর চাপ বাড়াতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *