Balurghat Congress Protest | মুখ্য নির্বাচন কমিশনারের মুখোশ পরে, হাতে শিকল নিয়ে অভিনব প্রতিবাদ! বালুরঘাটে অভিনব বিক্ষোভ কংগ্রেসের

ভিডিও/VIDEO
Spread the love


বালুরঘাট: মুখের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোশ, হাতে তালা-শিকল এবং প্রতীকী কান ধরে উঠবস—ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে এমনই অভিনব ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat Congress Protest)। বুধবার জেলাশাসকের দপ্তরের সামনে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব ও সহ-সভাপতি শুভাশিস পালের নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে এসে পৌঁছায়। মিছিলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও পোষ্টার দেখা যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুলও নিয়ে আসেন বিক্ষোভকারীরা।

এদিনের প্রতিবাদ মিছিলে এক কংগ্রেস কর্মী জ্ঞানেশ কুমারের মুখোশ পরে অংশ নেন। তাঁর হাত তালা ও শিকল দিয়ে বাঁধা ছিল। প্রতীকী প্রতিবাদের অঙ্গ হিসেবে তাঁকে প্রকাশ্যেই কান ধরে উঠবস করতে দেখা যায়। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নীতি ও ভোটার তালিকা নিয়ে তাদের ক্ষোভ এবং প্রতিবাদের বার্তা পৌঁছে দিতেই এই প্রতীকী কর্মসূচি নেওয়া হয়েছে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে জেলাশাসক চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

The submit Balurghat Congress Protest | মুখ্য নির্বাচন কমিশনারের মুখোশ পরে, হাতে শিকল নিয়ে অভিনব প্রতিবাদ! বালুরঘাটে অভিনব বিক্ষোভ কংগ্রেসের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *