বালুরঘাট: সুপ্রিম কোর্টের (Supreme Court docket) রায়ে এসএসসি মামলায় (SSC Case) ২৬ হাজার চাকরি বাতিল হতেই সমস্যার সম্মুখীন হতে চলেছে রাজ্যের একাধিক স্কুল। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায় ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাট হাইস্কুলের ছবিটাও সেদিকেই ইঙ্গিত করল। এদিন স্কুলে এসেও বাড়ি ফিরে গেলেন শিক্ষক এবং গ্রুপ-ডি কর্মীরা।
সুপ্রিম রায়ে চাকরি খুইয়েছেন বালুরঘাট হাইস্কুলের (Balurghat Excessive Faculty) চারজন শিক্ষক এবং দু’জন অশিক্ষক কর্মী। এ প্রসঙ্গে বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, ‘এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে। সেখানে চারজন শিক্ষক চলে গেলে বিষয়ভিত্তিক পড়ানোর ক্ষেত্রে অসুবিধা হবে। পাশাপাশি দু’জন অশিক্ষক কর্মীর চাকরি চলে যাওয়ায়, স্কুলের কাজে প্রচন্ড সমস্যা হবে। শুধু তাই নয়, এই শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির খাতা দেখছেন। সে ক্ষেত্রেও চূড়ান্ত অসুবিধা হবে।’
অন্যদিকে, এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্য সরকারকেই দুষেছেন। তিনি জানান, ‘রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আজ যোগ্যদের চাকরিহারা হতে হয়েছে। এ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি।’
