PM Modi Go to Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

PM Modi Go to Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade Rally Kolkata) অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Go to Bengal)। ভোটমুখী বাংলায় গেরুয়া শিবিরের এই মহাসমাবেশ ঘিরে এখন সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে নিশ্ছিদ্র বলয় তৈরি করেছে প্রশাসন। ড্রোন ওড়ানো নিষিদ্ধ করার পাশাপাশি বহুতল থেকে বায়নোকুলারের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে খবর, ব্রিগেড চত্বর এবং সংলগ্ন এলাকাকে পুরোপুরি ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ফলে সভাস্থলের আশপাশে কোনও ড্রোন ওড়ানো যাবে না। তবে নিরাপত্তা বজায় রাখতে আশপাশের বহুতল ভবনগুলির ছাদে মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরা, যাঁরা বায়নোকুলারের মাধ্যমে ভিড়ের ওপর নজর রাখবেন। নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ৩০০০ পুলিশ কর্মী। গোটা এলাকাকে একাধিক সেক্টরে ভাগ করে ডেপুটি কমিশনার ও যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা তদারকি করবেন।

হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলির গতিবিধির ওপর নজর রাখতে শহরের বিভিন্ন মোড়ে ৫০টি পুলিশ পিকেট বসানো হচ্ছে। মিছিলের যাত্রাপথ ও ব্রিগেড চত্বরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি এবং উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা।

শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ট্রাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল করা হয়েছে।শিয়ালদহ, হাওড়া ও শ্যামবাজারের দিকে ট্রাম চলাচল বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি অনুযায়ী যে কোনও রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *