Gaza Peace Convention | ‘গাজা শান্তি সম্মেলনে’ নয়াদিল্লির প্রতিনিধি বিদেশ প্রতিমন্ত্রী

Gaza Peace Convention | ‘গাজা শান্তি সম্মেলনে’ নয়াদিল্লির প্রতিনিধি বিদেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজা (Gaza) শান্তি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ভারত (INDIA)। মিশরের শর্ম-আল-শেখ শহরে সোমবার গাজা শান্তি সম্মেলনটি হবে। সেখানে ওই সম্মেলনে সভাপতিত্ব করবে আমেরিকা এবং মিশর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্‌ আল-সিসির তরফে মোদি সেখানে আমন্ত্রন পেলেও প্রধানমন্ত্রী না গিয়ে পাঠাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে (Kirtivardhan Singh)। যদিও নয়া দিল্লির তরফে সরকারি ভাবে এবিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

ওই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ (Emmanuel Macron), জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলে (স্থানীয় সময় অনুসারে) সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ওই সম্মেলনটি শুরু হবে। ২০টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব থাকার কথা রয়েছে ওই সম্মেলনে।

মোদির কাছে মিশর সফরের জন্য এই আমন্ত্রণ বেশ গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। কারণ, সেখানে ট্রাম্পও থাকবেন সেখানে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সামনাসামনি আলোচনারও একটি সুযোগ তৈরি হতে পারত। তবে এক্ষেত্রে ভারত বিদেশ প্রতিমন্ত্রীকে ওই সম্মেলনে পাঠিয়ে সাবধানী পদক্ষেপ করল বলে মনে করছেন তারা।

মিশরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় যুদ্ধে ইতি টানার জন্য এই সম্মেলন। পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতি ফিরিয়ে আঞ্চলিক নিরাপত্তা মজবুত করাই এর মূল উদ্দেশ্য।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে গাজায় শান্তিপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছিলেন মোদি (MODI)। ট্রাম্পের পাশাপাশি গাজায় শান্তিচুক্তির জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *