বালুরঘাট: টানা দু’বছর ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্সের নবীকরণ না হওয়ায় এবার বন্ধের মুখে বালুরঘাট (Balurghat) পুরসভার একমাত্র মাতৃসদন। দমকল বিভাগের ফায়ার এনওসি না থাকায় লাইসেন্স নবীকরণ সম্ভব হয়নি বলে জানিয়েছে পুরসভা। তবে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা স্বাস্থ্য দপ্তর (Well being Division) হাসপাতালটি বন্ধের নোটিশ জারি করেছে। আগামী সাত দিনের মধ্যে এখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র স্থানান্তরিত করে পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ৩০ শয্যার এই মাতৃসদনে ১২ জন রোগী ভর্তি রয়েছেন এবং কর্মরত রয়েছেন ৪৫ জন স্থায়ী ও অস্থায়ী কর্মী। পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহার দাবি, ফায়ার এনওসি পাওয়ার জন্য বারবার আবেদন করা হলেও বিভিন্ন ত্রুটির কারণে তা মেলেনি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কয়েক মাস সময় চেয়ে আবেদন করা হয়েছে। এখন সেই আবেদন মঞ্জুর হয় কি না, সেদিকেই নজর শহরবাসীর।
The submit Balurghat | লাইসেন্স জট! বন্ধের মুখে বালুরঘাট পুরসভার একমাত্র মাতৃসদন, ৭ দিনে রোগী সরানোর নির্দেশ appeared first on Uttarbanga Sambad.
