Ax-4 Mission | ভারতের শুভাংশুকে মহাকাশে পৌঁছে দিতে প্রস্তুত স্পেসএক্সের ফ্যালকন-৯, আশায় বুক বাঁধছে গোটা দেশ

Ax-4 Mission | ভারতের শুভাংশুকে মহাকাশে পৌঁছে দিতে প্রস্তুত স্পেসএক্সের ফ্যালকন-৯, আশায় বুক বাঁধছে গোটা দেশ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মহাকাশযান পাড়ি জমাতে চলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে। এই মহাকাশযানটির পাইলটের আসনে দেখা যাবে একজন ভারতীয়কে! ভারতের বহুপ্রতীক্ষিত এই মিশনকে সফল করার জন্য স্পেসএক্স-এর ফ্যালকন-৯ রকেট ‘ড্রাগন’ মহাকাশযানটি সহ তার নির্দিষ্ট উৎক্ষেপনস্থান বা লঞ্চ সাইটে পৌঁছেও গিয়েছে। উল্লেখ্য, এই ড্রাগন মহাকাশযানটিকে স্পেস স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তেছে ভারতীয় পাইলট শুভাংশু শুক্লার ওপরে। ইতিমধ্যেই মহাকাশযানটিকে ফ্যালকন-৯ রকেটের উপরে সংযুক্ত লঞ্চ প্যাডে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, এই এএক্স-৪ মিশনটির সূচনা হবে মঙ্গলবার,১০জুন। ওইদিন চারটি ভিন্ন দেশের চারজন নভোচারীকে নিয়ে মহাকাশযানটি কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। মিশনটি ১৪ দিনের হবে বলে জানা গিয়েছে। ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা স্পেসএক্স এবং অ্যাক্সিওম স্পেসের এই মিশনটির জন্য বেশ কিছুদিন ধরেই ট্রেনিং করছিলেন। তিনি এই মহাকাশযানটির পাইলটের দায়িত্ব সামলাবেন। এছাড়াও যানটির লঞ্চিং এবং ডকিং অপারেশনের দায়িত্বও থাকবে তারই কাঁধে। ইতিমধ্যেই মহাকাশযানটিকে নাসা-র লঞ্চ প্যাডে নিয়ে আসা হয়েছে।

মিশনটি শুরুর আগে শুক্লা সকল ভারতীয় নাগরিকের কাছে অনুরোধ করেছেন যে, তাঁরা যেন এই মিশনটির সফলতার জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমি কেবল প্রযুক্তিগত সরঞ্জামই নয় বরং আমার সঙ্গে বহন করে নিয়ে যাব ১.৭ বিলিয়ন(১০০ কোটি ৭০ লক্ষ) ভারতীয়র আশা ও স্বপ্ন। আমি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করব যা মাইক্রোগ্রাভিটি সম্পর্কে আমাদের বোঝাপড়ায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণার পথ প্রশস্ত করতে পারে।’ তিনি আরও বলেন, ‘এই অভিযান একটি মাইলফলক এবং আমি সকল ভারতীয়কে এই অভিযানের সাফল্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। জিতে নেওয়া যায় আকাশের তারাদেরও,জয় হিন্দ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *