Australian Open 2026 | অদম্য জোকোভিচ! সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ‘জোকার’, সামনে এবার আলকারাজ

Australian Open 2026 | অদম্য জোকোভিচ! সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ‘জোকার’, সামনে এবার আলকারাজ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বয়স তাঁর কাছে কেবলই একটি সংখ্যা। ৩৮ বছর বয়সেও টেনিস কোর্টে যে তিনি অপরাজেয়, তা আরও একবার প্রমাণ করলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2026) সেমিফাইনালে ইতালিয়ান তরুণ ইয়ানিক সিনারকে (Jannik Sinner) রুদ্ধশ্বাস পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠলেন সার্বিয়ান মহাতারকা। ম্যাচের ফলাফল জোকোভিচের পক্ষে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪। আগামী রবিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপার লড়াইয়ে তাঁর সামনে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)

এদিন ম্যাচের শুরুটা অবশ্য মোটেও জোকোভিচ-সুলভ ছিল না। প্রথম সেটেই সার্ভিস ব্রেক করে জোকোভিচকে চাপে ফেলে দেন ১৪ বছরের ছোট সিনার। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নিয়ে যখন সিনার সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই কামব্যাক করেন জোকার। দ্বিতীয় সেট ৬-৩ জিতে সমতা ফেরান। তবে তৃতীয় সেটে সিনার আবার ৬-৪ ব্যবধানে জিতে জোকোভিচকে হারের মুখে ঠেলে দেন।

চতুর্থ সেটে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি জোকোভিচ। চতুর্থ সেট ৬-৪ জিতে ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে। নির্ণায়ক সেটে এক সময় ২-২ অবস্থায় ১৫-৪০ পিছিয়ে পড়েছিলেন জোকোভিচ। সেখান থেকে অবিশ্বাস্যভাবে নিজের সার্ভিস ধরে রাখা এবং পরে সিনারের সার্ভিস ব্রেক করে ৪-৩ ব্যবধানে এগিয়ে যাওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত নিজের অভিজ্ঞতা ও নিখুঁত প্লেসিংয়ের ওপর ভর করে ৬-৪ ব্যবধানে সেট এবং ম্যাচ পকেটে পুরে নেন তিনি। উল্লেখ্য, সিনারের কাছে শেষ পাঁচটি ম্যাচ হারার পর এই জয় জোকোভিচের কাছে এক বড় মানসিক স্বস্তি।

রবিবার ফাইনালে ২০২৪-এর উইম্বলডনের পুনরাবৃত্তি হতে চলেছে। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজেকে ইতিহাসের অন্য উচ্চতায় নিয়ে যেতে মরিয়া জোকোভিচ, উল্টোদিকে তরুণ আলকারাজের চ্যালেঞ্জ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *