Asim Munir | আরও শক্তিধর হলেন মুনির! পারমাণবিক অস্ত্রও থাকবে তার অধীনে

Asim Munir | আরও শক্তিধর হলেন মুনির! পারমাণবিক অস্ত্রও থাকবে তার অধীনে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির দেশটির প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (CDF) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিতর্কিত ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস-এর মাধ্যমে তিনি এই নতুন পদটিতে আসীন হলেন। এর ফলে কার্যত সরাসরি ক্ষমতা দখল না করেই কার্যত পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি।

নতুন CDF পদটি স্থলসেনা, বিমানসেনা এবং নৌসেনা—এই তিন বাহিনীকেই কার্যত তাঁর একক নেতৃত্বের অধীনে নিয়ে এল। এই পরিবর্তনগুলো মুনিরের ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনি ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য এই পদে বহাল থাকবেন বলে জানা গিয়েছে। তিনি এখন কার্যত দেশের পারমাণবিক অস্ত্র ব্যবস্থারও একক দায়িত্বে।

এর পাশাপাশি CDF, প্রেসিডেন্টের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। অর্থাৎ, আজীবন যেকোনও আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে সুরক্ষা কবচ পাবেন তিনি। এই পরিবর্তনের ফলে তিন বাহিনীর ওপর সামগ্রিক নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট ও ক্যাবিনেটের হাত থেকে সিডিএফ-এর হাতে চলে এসেছে। সূত্রের খবর, ভাইস চিফ অব আর্মি স্টাফ (VCOAS) পদের জন্য সুপারিশ করার ক্ষমতাও এখন সিডিএফ-এর হাতেই থাকবে।

বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনী পাকিস্তানে সামরিক বাহিনীর প্রভাবকে আরও গভীরভাবে প্রোথিত করল। এই প্রসঙ্গে প্রতিরক্ষা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নঈম খালিদ লোধি মন্তব্য করেছেন, “ফিল্ড মার্শাল আসিম মুনির এখন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর মানুষ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *