পাহাড়প্রেমীদের জন্য সুখবর! কলকাতায় শুরু হচ্ছে মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, না দেখলেই মিস

পাহাড়প্রেমীদের জন্য সুখবর! কলকাতায় শুরু হচ্ছে মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, না দেখলেই মিস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কলকাতার পাহাড়প্রেমীদের জন্য সুখবর! বিশ্বের অন্যতম জনপ্রিয় বাঁফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে শহরে। কানাডার অ্যালবার্টা রাজ্যের বাঁফ শহরে প্রায় পঞ্চাশ বছর ধরে হয়ে চলেছে এই ফেস্টিভ্যাল। যার উদ্যোক্তা বাঁফ সেন্টার ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভিটি। 

আরও পড়ুন:

প্রতিযোগিতামূলক এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে চারশোর বেশি ছোট ছোট চলচ্চিত্র। ছবিগুলো আমাদের পরিচয় করায় বিভিন্ন ধরনের আউটডোর অ্যাডভেঞ্চার স্পোর্টস ও পরিবেশ সচেতনতার সঙ্গে। প্রতি নভেম্বরে এই উৎসবে প্রাথমিক বাছাইয়ের পরে ৭০ থেকে ৮০টি ছবি প্রদর্শিত হয়। সেখানে বিচারকমণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত ২৫ থেকে ৩০টি চলচ্চিত্র বিভিন্ন দেশে দেখানো হয়। যা ‘বাঁফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ার্ল্ড ট্যুর’ নামে খ্যাত। এবার কলকাতার দ্য হিমালয়ান ক্লাবের উদ্যোগে এই রোমাঞ্চকর চলচ্চিত্র প্রদর্শনী আয়োজিত হবে ৮ ফেব্রুয়ারি, রবিবার মহাজাতি সদনে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।

হিমালয়ান ক্লাবের অন্যতম কর্মকর্তা নিলয় চক্রবর্তী জানালেন, “সব মিলিয়ে ১০টি সিনেমা প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে। বাঁফের এই বাছাই করা ছবিগুলো চাক্ষুষ দেখাটাও অ্যাভেঞ্চার প্রিয় দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে।” জানা গেল, দর্শকরা চার ঘণ্টার এই এই শো দেখার জন্য প্রবেশমূল্য করা হয়েছে ৩০০ টাকা।

আরও পড়ুন:

কোন কোন সিনেমা দেখানো হবে মহাজাতি সদনে? তালিকায় রয়েছে উটার ‘এনিটাইম’, ‘আইস ওয়াটারফলস’-এর মতো ছবি। ‘এনিটাইম’ দেখতে দেখতে আমরা অদম্য ইচ্ছা আর চেষ্টায় ভর করে আমরা সাইকেলে চেপে পৌঁছে যাব যুক্তরাষ্ট্রের ইউটার গিরিখাদের বিপদ সঙ্কুল পথে। ওয়াটারফলস দেখে ঝাঁপিয়ে পড়ব বরফে জমে যাওয়া বিশাল জলপ্রপাতের ওপর থেকে। তাছাড়াও ইরানিয়ান ‘টু লেগস টু ইজি’-তে স্টিভ নামের এক চরিত্রকে দেখে মিলবে অনুপ্রেরণা। বোন ক্যানসার কেড়ে নিয়েছে তাঁর দু’টো পা। কিন্তু রুখতে পারেনি ওই ব্যক্তির প্রাণশক্তি আর অ্যাডভেঞ্চারের নেশা। তাছাড়াও থাকছে ‘ফুটপ্রিন্ট অন কাটমাই’, ‘কিপ ইট বার্নিং’-সহ অসংখ্য ছবি।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *