Asian Video games Gold Medal India | সোনা হাতছাড়ার আক্ষেপ শেষ, এশিয়ান গেমসে শুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন ভারতীয় জুটি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ এশিয়ান গেমসে ফের ভারতের মুকুটে যুক্ত হলো সোনা (Asian Video games Gold Medal India )। এর আগে ভারতীয় শুটারদের ঝুলিতে একঝাঁক রুপোর পদক এলেও সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ ছিল। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এশিয়াডে নিখুঁত নিশানা করলেন ভারতীয় শুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করলেন ভারতের কমলজিৎ এবং ইন্দ্রজিৎ সিং সুরুচি জুটি। শুরু থেকেই প্রতিযোগিতার ফাইনালে দুর্দান্ত দাপট বজায় রেখে শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে বিরাট ব্যবধানে হারিয়ে দেশের ঘরে দ্বিতীয় সোনা তুলে আনলেন তাঁরা।

শুক্রবার প্রতিযোগিতার শুরু থেকেই অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে ছিলেন ইন্দ্রজিৎ ও কমলজিৎ। এশিয়ান রেকর্ড ছুঁয়েই তাঁরা সরাসরি ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন। ফাইনালে প্রবেশের পর ভারতীয় জুটির পারফরম্যান্স আরও বেশি ক্ষুরধার হয়ে ওঠে। একের পর এক নিখুঁত শট দাগিয়ে তাঁরা প্রতিপক্ষকে অনেক পেছনে ফেলে দেন। যদিও সোনা জয়ের লড়াইয়ে শেষ মুহূর্তে কয়েকটি শট একটু খারাপ হওয়ায় সামান্য পয়েন্ট খোয়াতে হয় তাঁদের, তবুও কাঙ্ক্ষিত সোনা জিততে তা কোনো বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের বড় ব্যবধানে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় ভারতীয় জুটি।

The put up Asian Games Gold Medal India | সোনা হাতছাড়ার আক্ষেপ শেষ, এশিয়ান গেমসে শুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন ভারতীয় জুটি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *