কোমলের সঙ্গে গণপতি দর্শনে তুমুল বিতর্ক, করিশ্মা-রবীনা প্রসঙ্গ টেনে কী যুক্তি গোবিন্দার?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কোমল রানি স্বর্ণকারের সঙ্গে মুম্বইয়ের লালবাগচা দর্শনে যাওয়ার পর গোবিন্দাকে ঘিরে সমালোচনার ঝড়। মায়ানগরীর সিনেপাড়ায় তো একেবারে ঢি ঢি পড়ে গিয়েছে বললেও অত্যুক্তি হবে না। স্ত্রী সুনীতা আহুজা তো নাম করে মুম্বই বিমানবন্দরে গোবিন্দার উদ্দেশে বলেই দিলেন, তিনি নাকি পশুরও অধম! জ্ঞান দিয়েছেন দুবার বৈবাহিকবন্ধনে আবদ্ধ হওয়া বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। মামাশ্বশুরকে ছেড়ে কথা বলেননি অভিনেত্রী কাশ্মীরা। গণপতি দর্শনকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মাঝে এবার নীরবতা ভাঙলেন গোবিন্দা।

কোমলকে নিয়ে লালবাগচা যাওয়ার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। পরবর্তী ছবির জন্য বাপ্পার আশীর্বাদ নেওয়ার জন্যই সহ অভিনেত্রী কোমলকে নিয়ে লালবাগচা রাজার আশীর্বাদ নিতে গিয়েছিলেন। প্রেমচর্চার মাঝে এই যুক্তিই খাঁড়া করেছেন গোবিন্দা। সমালোচকদের উদ্দেশে জানিয়েছেন, আগামী ছবি ‘রূপা’তে সহ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কোমল। তাই একসঙ্গে আসন্ন ছবির সাফল্য কামনায় গণপতির চরণে মাথা ঠুকেছেন।

আরও পড়ুন:

সেই সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, সহ অভিনেত্রীর সঙ্গে ধর্মীয় স্থান ভ্রমণ প্রথম নয়। এর আগেও করিশ্মা কাপুর এবং রবীনা ট্যান্ডনের সঙ্গেও ছবি মুক্তির আগে মন্দিরে গিয়েছেন। এবিষয়ে একটা কথা না বললেই নয়, নতুন সিনেমা মুক্তির আগে নায়ক-নায়িকার ভগবানের আশীর্বাদ নিতে যাওয়া বিটাউনের চেনা ছবি।

লালবাগচায় চর্চিত প্রেমিকা কোমলরানির সঙ্গে গোবিন্দা

গোবিন্দার কথায়, “সকলে এমন একটা আচরণ করছেন যেন মনে হচ্ছে বিরাট কিছু একটা ঘটে গিয়েছে। আমি ‘রূপা’ ছবির জন্য প্রার্থনা করছিলাম। এর আগে করিশ্মার সঙ্গেও গিয়েছিলাম। সেটা আমার জন্য খুবই সৌভাগ্যের ছিল। আমাদের ছবি হিটও হয়েছিল। রবীনার সঙ্গেও মন্দিরে গিয়েছি। সেই ছবিও দর্শক দারুণ পছন্দ করেছিল। এবার রানি (কোমল রানি)-র সঙ্গে গিয়েছি। শুধু আশীর্বাদ চেয়েছি।”

নিন্দুকদের খোঁচা মেরে কিছুটা সুর চড়িয়ে গোবিন্দার সংযোজন, “জানি না, মানুষের এত কষ্ট কেন? ছবি যখন শুরু হচ্ছে তখনই কেন এত আলোচনা? আমি যদি জনপ্রিয়তা অর্জন করি তাতে আপনাদের সমস্যাটা ঠিক কোথায়?”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *