Asian Video games 2026 | ব্যাটে শেফালির ঝড়, বলে শ্রী চরনির ঘূর্ণি জাদু, জাপানকে স্রেফ উড়িয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত, বিপক্ষে বাংলাদেশ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ এশিয়ান গেমসের (Asian Video games 2026) কোয়ার্টার ফাইনালে জাপানকে স্রেফ উড়িয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Ladies Cricket India vs Japan)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে টিম ইন্ডিয়া। পাওয়ার প্লে-র মধ্যেই কার্যত ম্যাচ নিজেদের পকেটে পুড়ে ফেলে তারা এবং শেষ পর্যন্ত ১৫ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে বড় জয় তুলে নেয়। এই জয়ের ফলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে হরমনপ্রীত কৌরের দল, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ।

এদিন ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি জাপান। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় তারা। বল হাতে জাপানি ব্যাটিং লাইনআপে ধস নামান শ্রী চরনি। তিনি ৪ ওভার বল করে মাত্র ১০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন, যার মধ্যে একটি ডাবল উইকেট মেডেন ওভারও রয়েছে। জাপানের পক্ষে এই বোলিং সামলানো কোনোভাবেই সম্ভব হয়নি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেন করতে নেমে ঝড় তোলেন শেফালি বর্মা। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সৌজন্যের ছবিও দেখা যায় মাঠে, যেখানে জাপানি খেলোয়াড়দের শুভেচ্ছা জানানোর আগে একে অপরকে জড়িয়ে ধরেন শেফালি বর্মা ও রিচা ঘোষ। ঘরের মাঠে খেলা জাপান দল বেশ কিছু ভালো মুহূর্ত তৈরি করলেও অভিজ্ঞ ভারতীয় দলের সামনে টিকতে পারেনি।

চলতি এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে সদ্য এশিয়া কাপ জয়ী ভারতীয় দল। ২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ফিরে আসার পর প্রথমবার অংশ নিয়েই সোনা জিতেছিল ভারত। এবার সেই সাফল্যের ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য হরমনপ্রীতদের।

এদিকে কোয়ার্টার ফাইনালের অন্য ছবিটাও স্পষ্ট। বৃষ্টির জেরে চিন বনাম বাংলাদেশ লড়াই ভেস্তে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ের মারপ্যাচে সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে এবার ভারত বনাম বাংলাদেশ মহারণ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আর একটি কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করেছে পাকিস্তান। সবমিলিয়ে, নকআউট সমীকরণে এবার ভারতের সামনে বাংলাদেশ বাধা, আর সোনা থেকে মোটে দুই ধাপ দূরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। পরাজয়ের হতাশার মাঝেও বিশ্বমানের দলের বিরুদ্ধে লড়ার অভিজ্ঞতা জাপানি শিবিরের কাছে স্মরণীয় হয়ে রইল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *