উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তলব এড়িয়েছেন পরপর তিনবার। দীর্ঘ লুকোচুরি শেষ করে অবশেষে মেসি কাণ্ডে (Messi occasion chaos) থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন তিনি।
জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ থানায় পৌঁছান অরূপ বিশ্বাস। সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে আগামী ১৭ অগাস্ট পর্যন্ত আইনি রক্ষাকবচ পেয়েছেন তিনি। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তের স্বার্থে পুলিশ ডাকলে তাঁকে অবশ্যই যেতে হবে। সেই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে নিম্ন আদালতে নিজের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না।
বিস্তারিত আসছে…

