Arabul Islam | মাস পাঁচেক যেতে না যেতেই সিদ্ধান্ত বদল! আইএসএফ ছাড়লেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (ISF) যোগ দিয়েছিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। তবে সেই রাজনৈতিক সমীকরণ ও দলবদলের পর্ব স্থায়ী হলো মাত্র মাস পাঁচেক। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে আইএসএফ ত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি।

সোশাল মিডিয়ায় দলত্যাগের কারণ স্পষ্ট করে আরাবুল লিখেছেন, “আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপরে অত্যাচার-অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম।”

আইএসএফ ছাড়ার ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা ও জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা পেরিয়ে আরাবুল ইসলাম ফের পুরনো দল তৃণমূলেই ফিরবেন? যদিও এই বিষয়ে আরাবুল বা তাঁর শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাঙড় এবং সংলগ্ন এলাকার রাজনীতিতে আরাবুলের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *