Anubrata Mondal | ঋতব্রতপন্থী তৃণমূলে বড় চমক! বীরভূমের জেলা সভাপতির দায়িত্বে অনুব্রত, তালিকায় আর কারা?  

Anubrata Mondal | ঋতব্রতপন্থী তৃণমূলে বড় চমক! বীরভূমের জেলা সভাপতির দায়িত্বে অনুব্রত, তালিকায় আর কারা?  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতিতে বড় চমক দিয়ে ‘ঋতব্রতপন্থী’ তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি ও পদাধিকারীদের তালিকা ঘোষণা করা হয়েছে। এই রদবদলে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল বীরভূমের দায়িত্বভার। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে দলের জেলা সভাপতি  (TMC district president) হিসেবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম ঘোষণা করা হয়েছে।

এদিন ঘোষিত এই তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় নতুন নেতৃত্বের নাম সামনে এসেছে। হাওড়া সদরের দায়িত্বে থাকছেন সৃষ্টিধর ঘোষ, অন্যদিকে হাওড়া গ্রামীণ এলাকার দায়িত্ব পেয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ (রাজা) সেন। এছাড়া পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার, বাঁকুড়ায় রথীন বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় উজ্জ্বল কুমার এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে যথাক্রমে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা মহানগরীর ক্ষেত্রে উত্তর কলকাতার দায়িত্বে সন্দীপন সাহা ও দক্ষিণ কলকাতার দায়িত্বে দেবাশিস কুমারের নাম ঘোষণা করা হয়েছে।

দলের রাজ্য কমিটিতে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শান্তনু সেন। এছাড়া দলের প্রধান মুখপাত্র হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান এবং সুদীপ রাহার মতো নেতাদের ওপর আস্থা রাখা হয়েছে।

বীরভূমের দায়িত্ব পাওয়ার পর অনুব্রত মণ্ডল জানিয়েছেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই নতুন দায়িত্বকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। তবে বৈঠকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকলেও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে, তাঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। এই পরিবর্তন আসন্ন দিনগুলোতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *