Allahabad Excessive Court docket | বিবাহিত পুরুষের মহিলার সঙ্গে লিভ-ইন অপরাধ নয়, কী জানাল এলাহাবাদ হাইকোর্ট?

Allahabad Excessive Court docket | বিবাহিত পুরুষের মহিলার সঙ্গে লিভ-ইন অপরাধ নয়, কী জানাল এলাহাবাদ হাইকোর্ট?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিবাহিত কোনও পুরুষের কোনও মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকা অপরাধ নয় বলে মনে করে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Excessive Court docket)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক তরুণ ও এক তরুণীর দায়ের করা ফৌজদারি মামলার শুনানিতে এমন মত হাইকোর্টের। ‘নৈতিকতা’ এবং আইনের মধ্যে পৃথকীকরণ করে হাইকোর্টের বিচারপতি জেজে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনা জানিয়েছেন, এই ক্ষেত্রে ওই তরুণ কোনও অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে কোনও প্রমাণ মেলেনি।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, তরুণীর মা অভিযোগ করেছিলেন, যে ওই তরুণ তাঁর মেয়েকে ভুলিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আদালত পর্যবেক্ষণে দেখেছে, তরুণী প্রাপ্তবয়স্ক এবং তিনি নিজের ইচ্ছাতেই তরুণের সঙ্গে বসবাস করছেন। তরুণীর মায়ের আইনজীবীর সওয়াল ছিল, যেহেতু ওই তরুণ বিবাহিত, তাই অন্য মহিলার সঙ্গে থাকা ফৌজদারি অপরাধ। এই যুক্তি খারিজ করে আদালত জানায়, আইনের সঙ্গে নৈতিকতাকে গুলিয়ে ফেলা ঠিক নয়। নাগরিকের অধিকার রক্ষা করা আদালতের কাজ, সেখানে সমাজ কী বলল বা প্রচলিত নৈতিকতা কী দাবি করল, তা বিচার্য হতে পারে না।

আদালত পুলিশকে (Police) নির্দেশ দিয়েছে, মামলাকারীদের যেন কোনোভাবেই গ্রেপ্তার না করা হয়। পাশাপাশি তরুণীর পরিবারের সদস্যরা যাতে তাঁদের কোনো ক্ষতি করতে না পারেন বা তাঁদের ওপর নজরদারি না চালান, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। আদালত সাফ জানিয়েছে, তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় সরাসরি বর্তাবে পুলিশের ওপর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *