Afghanistan-Pakistan Battle | আফগানিস্তানের প্রতিশোধ! পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা তালিবানের, খতম আইএস জঙ্গিরা

Afghanistan-Pakistan Battle | আফগানিস্তানের প্রতিশোধ! পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা তালিবানের, খতম আইএস জঙ্গিরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত চরমে (Afghanistan-Pakistan Battle)। রবিবার পাকিস্তানের চালানো ভয়াবহ বিমান হামলার পালটা জবাব দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা (Drone Strikes) চালাল আফগানিস্তানের তালিবান সরকার (Taliban)। তালিবান নেতৃত্বের দাবি, পাকিস্তানের বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত ইসলামিক স্টেট খোরাসান (ISIS-Ok) ঘাঁটি লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।

আফগান তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের ওই জায়গাগুলো থেকে আফগানিস্তানে নাশকতামূলক কার্যকলাপ ও সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল। খাইবার পাখতুনখোয়ার সরণ এলাকায় অবস্থিত একটি স্কুলকে আইএস জঙ্গিরা গোপন ডেরা হিসেবে ব্যবহার করছিল বলে দাবি তালিবানের। এই আকাশপথে হামলায় বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত হয়েছে এবং কোনও সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি বলে তালিবান সরকার দাবি করেছে।

উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের চালানো বিমান হামলায় আফগানিস্তানে বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ওই হামলায় অন্তত ২৮ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন ৪৯ জন। যদিও পাকিস্তান দাবি করেছে, তারা কেবল জঙ্গিদেরই নিশানায় রেখেছিল। আফগান মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এই ঘটনায় ৩৮ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

এই ঘটনায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে ভারত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। পাকিস্তান নিজের দেশের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে সীমান্ত পেরিয়ে হিংসার আশ্রয় নিচ্ছে বলেও ভারতের তরফে কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে যে আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যা তালিবান প্রশাসন প্রথম থেকেই অস্বীকার করে আসছে। দুই দেশের এই ক্রমবর্ধমান সংঘাত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর বড়সড়ো প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *