শুভদীপ শর্মা, ময়নাগুড়ি: উত্তরবঙ্গের বন্যপ্রাণ সংরক্ষণে এক অনন্য নজির গড়ল ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন। গত কয়েক বছরে তারা উদ্ধার করল মোট ৫০টি কিং কোবরা (KingCobra)। বুধবার ময়নাগুড়ি ব্লকের রামসাই চটুয়া বস্তি এলাকায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১২ ফুট লম্বা একটি বিশালাকৃতির কিং কোবরা উদ্ধারের (Snake Rescue) মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করলেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, সাপটিকে দেখামাত্রই খবর দেওয়া হয় বনদপ্তর ও ময়নাগুড়ি (Maynaguri) রোড পরিবেশপ্রেমী সংগঠনকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংগঠনের সদস্যরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বনদপ্তরের সহযোগিতায় সেটিকে গরুমারা জাতীয় উদ্যানের (Gorumara Nationwide Park) গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সংগঠনের সম্পাদক নন্দু রায় জানান, ‘এই নিয়ে আমরা ৫০টি কিং কোবরা উদ্ধার করলাম। উত্তরবঙ্গের বন্যপ্রাণ সংরক্ষণের ইতিহাসে এটি একটি বিরল ও উল্লেখযোগ্য নজির।’
