Afghanistan | আফগানিস্তানে হামলা পাকিস্তানের! নিহত ৩ ক্রিকেটার সহ ৮, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল এসিবি

Afghanistan | আফগানিস্তানে হামলা পাকিস্তানের! নিহত ৩ ক্রিকেটার সহ ৮, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল এসিবি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার (Afghan cricketers) সহ নিহত ৮ জন! শুক্রবার রাতে আফগানিস্তানের (Afghanistan) পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতেই তিনজন ক্রিকেটার সহ মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিন ক্রিকেটার নাম এবং ছবি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) (ACB)। নিহতরা হলেন, কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। এদিকে এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিয়েছে এসিবি। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল।

এসিবি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত। তিন ক্রিকেটার এবং আরও পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাতজন জখম। আফগানিস্তানের ক্রীড়াজগতে এটি অপূরণীয় ক্ষতি। ওঁদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’ পাশাপাশি বোর্ডের তরফে এও জানানো হয়, আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের, তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে লিখেছেন, ‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।’ পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রশিদ। এই কঠিন সময়ে তিনি দেশের মানুষের পাশে রয়েছেন বলে জানান।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলার পর বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। এরপর ফের রাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *