Climate Replace | মৌসুমি অক্ষরেখা সক্রিয়! আজ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মৌসুমি অক্ষরেখার সক্রিয় প্রভাবে ফের বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। নিম্নচাপ সরলেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ, রাজ্যের উভয় প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির নতুন স্পেল শুরু হতে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বর্ষণের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সপ্তাহান্তে বৃষ্টি নিয়ে তেমন কোনও বড় সতর্কতা নেই। তবে সোমবার থেকে ফের উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টির দাপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *