Afghanistan | আফগানিস্তানে ফের পাক বিমান হানা! ১১ শিশু সহ নিহত ২৬, পালটা আক্রমণের হুঁশিয়ারি তালিবানের

Afghanistan | আফগানিস্তানে ফের পাক বিমান হানা! ১১ শিশু সহ নিহত ২৬, পালটা আক্রমণের হুঁশিয়ারি তালিবানের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) সীমান্তবর্তী জনপদগুলিতে মঙ্গলবার রাত থেকে ব্যাপক বোমাবর্ষণ করল পাকিস্তানি যুদ্ধবিমান। সূত্রের খবর, এই হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। পাক প্রশাসন একে ‘জঙ্গি বিরোধী অভিযান’ বলে দাবি করলেও, আফগান তালিবান সরকারের অভিযোগ, নিহতদের মধ্যে ১১ জন শিশু সহ একাধিক নারী ও সাধারণ নাগরিক রয়েছেন।

পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বুধবার জানান, ভারতের মদতপুষ্ট ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি (TTP) জঙ্গিদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং ২৬ জন জঙ্গি খতম হয়েছে। যদিও তালিবান সরকারের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ, নিহতদের মধ্যে ১১ জন শিশু সহ একাধিক নারী ও সাধারণ নাগরিক রয়েছেন। গতকাল সকালে আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুসা ডেরায় পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের একটি শিবিরে আত্মঘাতী হামলা হয়েছিল। তারপরই নতুন করে বিমানহানা শুরু করেছে পাক বাহিনী।

পাক-আফগান সম্পর্ক গত বেশ কয়েক মাস ধরেই অগ্নিগর্ভ। টিটিপি-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর সন্ত্রাস চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ। অন্যদিকে, আফগান তালিবানের দাবি, সীমান্ত পেরিয়ে বারবার সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে পাক বাহিনী। গত অক্টোবর থেকে কাতার, তুরস্ক ও সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও এই উত্তেজনার আঁচ বিন্দুমাত্র কমেনি। এই ঘটনার পর তালিবান সরকার কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *