Adhir Chowdhury | মমতা-বিরোধিতা থেকে সরছেন না, জানালেন অধীর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে যখন আলোচনা চলছে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন অধীর চৌধুরী। রবিবারের ওই সমাবেশে বক্তৃতার শুরুতে মমতা বলেছিলেন, “মাই লিডার সনিয়া গান্ধি!” তার ৭২ ঘণ্টার মধ্যেই বুধবার বহরমপুর থেকে অধীর জানিয়ে দিলেন, মমতা-বিরোধিতার অবস্থান থেকে তিনি সরছেন না।

বহরমপুরে জেলা কংগ্রেসের দফতরে সাংবাদিক বৈঠক করে অধীর বলেন, “গত ১৫ বছরে তৃণমূলের অত্যাচারে কংগ্রেস তছনছ হয়েছে। কংগ্রেসের সংগঠন ভেঙেছে তৃণমূলের অত্যাচারে জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার যে বিরোধিতা ছিল, তা থেকে আমি সরছি না।”

তবে আগামী দিনে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। অধীরের কথায়, “ভবিষ্যতে কী হবে বলতে পারব না। কারণ সর্বভারতীয় নেতৃত্ব যা বলবেন, প্রদেশ নেতৃত্বও আছেন কী হবে দেখা যাবে। তখন আমি আবার বলব।”

অধীর বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরোধিতায় সরব। তৃণমূলের তরফে কখনও কংগ্রেস সম্পর্কে তুলনামূলক নরম মনোভাব প্রকাশ পেলেও অধীরের ক্ষেত্রে কালীঘাট বা ক্যামাক স্ট্রিট কোনও রকম ছাড় দেয়নি। অধীরের অভিযোগ, সংখ্যালঘু মেরুকরণ তীব্র করে তাঁকে হারাতেই গুজরাত থেকে ইউসুফ পাঠানকে উড়িয়ে এনে বহরমপুরে প্রার্থী করেছিল তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বহরমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

The submit Adhir Chowdhury | মমতা-বিরোধিতা থেকে সরছেন না, জানালেন অধীর appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *