CM Mamata Banerjee | ‘ভুয়ো ভোটার ধরে আমরাই যোগ্য জবাব দেব’, হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

CM Mamata Banerjee | ‘ভুয়ো ভোটার ধরে আমরাই যোগ্য জবাব দেব’, হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC Assembly) রাজ্য সম্মেলন। সম্মেলন থেকে ভুয়ো ভোটার নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নেত্রীর সাফ জবাব, ‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় ভুয়ো ভোটার আমরা ধরব।’

ভুয়ো ভোটার থেকে ভোট লিস্ট নিয়ে কারচুপি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি (BJP)। পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এ সব করা হচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এ সব করা হচ্ছে। তাই ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। ২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচনের কমিশনের দপ্তরে ধর্না দেব।’

এরপর তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু ২-৩ বছর।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *