Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

শিক্ষা
Spread the love


মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের হিড়িক এবার জলপাইগুড়িতেও (Jalpaiguri)। শনিবার ওদলাবাড়িতে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদিক বৈঠকে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তমাল ঘোষ দলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন।

মাল বিধানসভায় (Malbazar) দলের ভরাডুবির জন্য সরাসরি প্রাক্তন মন্ত্রী বুলু চিক বড়াইক এবং তাঁর পুত্র অশোক চিক বড়াইককে দায়ী করেছেন তমাল বাবু। তাঁর দাবি, তৃণমূলের নীতি-নিয়ম আমূল পরিবর্তন না করলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। তিনি স্পষ্টভাবে জানান, দলের নিয়ম পাল্টাল তবেই তিনি তৃণমূলে ফিরবেন, নচেৎ পদত্যাগের পর দল থেকেও পাকাপাকিভাবে সরে আসবেন। ওদলাবাড়ির বিজেপি (BJP) নেতৃত্বকে শুভেচ্ছা জানালেও, এই মুহূর্তে গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *