Abhijeet Dipke Ends Starvation Strike | সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

Abhijeet Dipke Ends Starvation Strike | সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনুরোধে সাড়া দিয়ে দিল্লির যন্তর মন্তরে নিজের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা তথা সভাপতি অভিজিৎ দীপকে। আন্দোলনের শক্তি বজায় রাখতে এবং লড়াই জারি রাখতেই ওয়াংচুক তাঁকে এই অনুরোধ করেছিলেন। অনশন ভেঙে সহকর্মীদের সঙ্গে নিয়ে সংসদ অভিমুখে সিজেপি-র বিশাল মিছিলে যোগ দেন অভিজিৎ।

গত শনিবার দিল্লি পুলিশ যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করার পরই অনশনে বসেছিলেন অভিজিৎ দীপকে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওয়াংচুক নিজেই অভিজিৎকে অনশন ভাঙার বার্তা পাঠান, যাতে আন্দোলনের ধারা বজায় রাখার জন্য শরীরে পর্যাপ্ত শক্তি থাকে। নিট (NEET-UG) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন চালাচ্ছেন ওয়াংচুক।

এদিকে, সিজেপি-র এই সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় সেন্ট্রাল দিল্লি। হাজার হাজার আন্দোলনকারী সংসদ স্ট্রিটের দিকে এগোতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। বিক্ষোভকারীদের একটি দল ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে শাস্ত্রী ভবনের কাছে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী জেলাগুলি থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কয়েক কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু মেট্রো স্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

এরই মধ্যে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করা হয়েছে। সমাজমাধ্যমে জানান, তিনি এবং দলের নেতা আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

The publish Abhijeet Dipke Ends Hunger Strike | সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *