Jahangir Khan | আদালত চত্বরে বিক্ষোভের আশঙ্কা, ভোরের আলো ফোটার আগেই কোর্টে জাহাঙ্গির

Jahangir Khan | আদালত চত্বরে বিক্ষোভের আশঙ্কা, ভোরের আলো ফোটার আগেই কোর্টে জাহাঙ্গির

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও গণবিক্ষোভের হাত থেকে বাঁচাতে ডায়মন্ড হারবারের প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ওরফে ‘পুষ্পা’-কে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আদালতে পেশ করল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ, দিনের আলো ফোটার আগেই তাঁকে চুপিচুপি ডায়মন্ড হারবার আদালতে (Diamond Harbour Court docket) নিয়ে আসা হয়।

সোমবার গভীর রাতে বাগডোগরা বিমানবন্দর হয়ে তাঁকে কলকাতায় আনা হয়। পুলিশ সূত্রে খবর, স্বাভাবিক সময়ে আদালতে পেশ করলে বড়সড় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারত। এমনকি আদালত চত্বরে তাঁকে দেখামাত্রই ক্ষুব্ধ জনতা ডিম কিংবা টমেটো ছুঁড়ে মারতে পারে—এমন গোয়েন্দা তথ্যও পুলিশের কাছে ছিল। এই অনভিপ্রেত পরিস্থিতি ও সংবাদমাধ্যমের নজর এড়াতেই পুলিশ এই ‘কাকভোর কৌশল’ অবলম্বন করে। এর আগে বিমানবন্দরেও সাধারণ যাত্রীদের পথ এড়িয়ে অ্যারাইভাল গেট দিয়ে তাঁকে বের করে আনা হয়েছিল।

নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)-এর হাতে গ্রেফতার হন ফলতার এই তৃণমূল নেতা। ২৬ মে কলকাতা হাইকোর্ট তাঁর আইনি সুরক্ষার মেয়াদ বাড়াতে অস্বীকার করার পর থেকেই রাজ্য পুলিশের হাতে তাঁকে গ্রেপ্তার পথ প্রশস্ত হয়। এরপর থেকেই তাঁকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ।

ভোরবেলায় চুপিচুপি আদালতের লক-আপে নিয়ে এলেও, আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আদালত সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, জাহাঙ্গির খানের মামলার শুনানি পূর্বনির্ধারিত সূচি এবং নির্দিষ্ট সময়েই শুরু হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *