Aamir Khan Lawrence Bishnoi Risk | লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আমির খান! কোন অভিযোগে তোলপাড়?

Aamir Khan Lawrence Bishnoi Risk | লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আমির খান! কোন অভিযোগে তোলপাড়?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খানকে (Aamir Khan Lawrence Bishnoi Risk) নিয়ে এই মুহূর্তে শোরগোল মায়ানগরীতে। সম্প্রতি অভিনেতার তৃতীয় বিয়ের খবরের পর থেকেই নানা জল্পনা ছড়াচ্ছিল। কিন্তু এবার তা স্রেফ গসিপের গণ্ডি পেরিয়ে এক মারাত্মক অপরাধ জগতের ছায়ায় মোড় নিল। সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া একটি অডিয়ো ক্লিপ ও পোস্টকে (অডিয়ো ক্লিপ ও পোস্টের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি দেওয়া হয়েছে আমির খানকে।

সূত্রের খবর, আমিরের বিরুদ্ধে আসা এই হুমকি পোস্টটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোইয়ের নামে প্রচার করা হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে অভিনেতার বিরুদ্ধে দেশে ‘লাভ জিহাদ’ প্রচার ও প্রশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে— “আমরা আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্রুপ) বলতে চাই, আমির খানের মতো মানুষ দেশে তথাকথিত ‘লাভ জিহাদ’কে উৎসাহ দিচ্ছেন, যা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা এমন লোককে মেনে নেব না এবং খুব শীঘ্রই তাঁকে এর ফল ভোগ করতে হবে। এটি সনাতন ধর্ম এবং দেশের বিরুদ্ধে।”

হুমকি চিঠিতে আরও যোগ করা হয়েছে, “আমরা দেশের ভাই-বোন এবং নাগরিকদের আশ্বস্ত করছি, যারা এ ধরনের কাজকে উৎসাহ দেবে, তাদের সঙ্গে আমাদের নিজস্ব পদ্ধতিতে মোকাবিলা করা হবে। খ্যাতির আড়ালে যারা এ সবকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরও চুপ করিয়ে দেওয়া হবে।”

জানা গিয়েছে, সমাজমাধ্যমে এই পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে হুমকির তথ্যটি ইতিমধ্যেই মুম্বই পুলিশের (Mumbai Police) সাইবার সেল ও গোয়েন্দা দপ্তরের হাতে পৌঁছেছে। বর্তমানে ওই পোস্ট ও অডিয়োবার্তার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত আমির খান কিংবা তাঁর টিমের পক্ষ থেকে মুম্বই পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়লে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *